সুইজারল্যান্ডের
গবেষকেরা তৈরি করেছেন ছোট আকারের একটি চতুষ্পদ রোবট। এটি চিতাবাঘের
বাচ্চার মতো দৌড়াতে পারে। অনুসন্ধান ও উদ্ধারকাজে এটি ব্যবহারের পরিকল্পনা
করা হচ্ছে। ইন্টারন্যাশনাল জার্নাল অব রোবোটিকস রিসার্চ সাময়িকীতে গত
সোমবার প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বোবটটির বিস্তারিত বৈশিষ্ট্য তুলে ধরা
হয়। এটির নির্মাতা সুইজারল্যান্ডের ইপিএফএল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা
জানান, এই রোবট প্রতি সেকেন্ডে সাড়ে চার ফুটেরও বেশি, ঘণ্টায় পাঁচ
কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে, যা একজন পূর্ণবয়স্ক মানুষের জোরে
হাঁটার গতির সমান। সংশ্লিষ্ট গবেষক আলেকজান্ডার সেপ্রাইৎজ বলেন, রোবটটির
ধাতব কাঠামোর দৈর্ঘ্য আট ইঞ্চি, উচ্চতা ১৬ সেন্টিমিটার এবং ওজন এক কেজির
সামান্য বেশি। এএফপি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন