শুক্রবার, ২১ জুন, ২০১৩

সৌরশক্তিচালিত বৃহত্তম নৌযান



undefined
উচ্চতা: ৬.৩০ মিটার
ওজন: ৯০ টন
গতি: ৯.২৫ কিলোমিটার/ঘণ্টা
সৌর প্যানেলের বিস্তার: ৫১৬ বর্গমিটার
ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা: ১২০ কিলোওয়াট
নাবিক: ৪ জন
যাত্রী ধারণক্ষমতা: ৬০ জন
সফল যাত্রা
বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তিচালিত নৌযান ‘টিউর‌্যানর প্ল্যানেটসোলার’ গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বন্দরে ভিড়েছে। উত্তর আটলান্টিক মহাসাগরের গালফ স্ট্রিম সমুদ্রস্রোতের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরীক্ষণের অভিযানে নৌযানটি নিযুক্ত রয়েছে। এটি বোস্টন, নিউফাউন্ডল্যান্ড ও আইসল্যান্ড হয়ে আগামী আগস্টের মধ্যে নরওয়ে পৌঁছাবে।
সুইজারল্যান্ড সরকারের আংশিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত ১১৫ ফুট লম্বা নৌযানটিতে শক্তির উৎস হিসেবে সংযুক্ত রয়েছে সৌর প্যানেল। সাগরে চলাচলের সময় এটি পাখির ডানার মতো করে সৌর প্যানেল প্রসারিত করে সূর্যরশ্মি থেকে সর্বোচ্চ শক্তি আহরণ করতে পারে। এই সৌরশক্তি কখনো ফুরাবে  না। এএফপি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন