মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তি নিজেদের বিং সার্চ ইঞ্জিনে যুক্ত করেছে মাইক্রোসফট। ফলে প্রশ্ন লিখলেই চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দ্রুত সেগুলোর উত্তর দেখিয়ে থাকে বিং সার্চ ইঞ্জিন। ক্রোম বা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে বিং সার্চ ইঞ্জিনের চ্যাটজিপিটি ব্যবহার করা গেলেও কম প্রশ্নের উত্তর জানা যায়। তবে এজ ব্রাউজারে বিল্ট-ইন চ্যাটজিপিটি যুক্ত থাকায় সর্বোচ্চ ৩০টি প্রশ্নের উত্তর জানা সম্ভব। এজ ব্রাউজারের মাধ্যমে বিং সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটি ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক-বিং সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটি ব্যবহারের জন্য প্রথমেই এজ ব্রাউজারের হালনাগাদ সংস্করণ নামিয়ে ইনস্টল করতে হবে। এরপর ব্রাউজার চালু করে বিং সার্চ ইঞ্জিনে প্রবেশ করে মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করতে হবে। লগইন না করলে চ্যাটজিপিটির মাধ্যমে মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর জানাবে বিং সার্চ ইঞ্জিন। লগইন করার পর সার্চ ফলাফলের ওপরের থাকা ‘চ্যাট’ অপশনে ক্লিক করে চ্যাটমোড চালু করতে হবে। এরপর ‘আস্ক মি এনিথিং’ বক্সে প্রশ্ন লিখলেই দ্রুত ফল দেখাবে বিং সার্চ ইঞ্জিন। ‘আস্ক মি এনিথিং’ বক্সে সর্বোচ্চ ৪ হাজার অক্ষরের প্রশ্ন লেখা যাবে। চাইলে বক্সের পাশে থাকা মাইক্রোফোন আইকন চেপে ধরে মুখের কথায়ও প্রশ্ন লেখা যাবে।বিং সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটি ব্যবহারের সময় প্রশ্ন লেখার সময় ‘চুজ আ কনভারসেশন স্টাইল’ অপশন নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে চ্যাটজিপিটির মাধ্যমে কোনো কবিতা লিখতে বা চিত্রনাট্য তৈরি করতে ‘মোর ক্রিয়েটিভ’, সামঞ্জস্যপূর্ণ উত্তর পেতে ‘মোর ব্যালান্সড’ এবং বিস্তারিত তথ্য জানতে ‘মোর প্রিসাইজ’ অপশন নির্বাচন করতে হবে।
মার্কিন
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ২৭ অক্টোবর ‘হ্যালো অ্যাগেইন’
নামের একটি অনুষ্ঠান আয়োজন করছে। বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের এই
আয়োজনের মাধ্যমে বাজারে আসতে পারে নতুন ম্যাকবুকসহ কয়েকটি প্রযুক্তিপণ্য।
‘হ্যালো অ্যাগেইন’ অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি ওয়েবপেজ তৈরি করেছে অ্যাপল কর্তৃপক্ষ। এ ছাড়া অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটি হবে কুপারটিনোর অ্যাপল ক্যাম্পাসে।
অ্যাপলের লাইভ স্ট্রিম দেখতে আইওএস ৭ বা তার পরের সংস্করণ, সাফারি ৬.০. ৫ বা তার পরের সংস্করণ ও ওএসএক্স ১০.৮. ৫ ব্যবহার করতে হবে। উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা মাইক্রোসফট এজ ব্যবহার করে অ্যাপলের এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
অ্যাপলের তৈরি ওই ওয়েবপেজটিতে নতুন ম্যাকবুক সম্পর্কে স্পষ্ট ধারণা করা যায়। ১৯৮৪ সালে ‘হ্যালো’ নামে ম্যাকবুক এনেছিল অ্যাপল তারই সূত্র ধরে এবারের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে।
গুঞ্জন রয়েছে, অনুষ্ঠানে নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপ আনবে অ্যাপল। নতুন সংস্করণে বেশ কিছু প্রযুক্তি যুক্ত করতে পারে অ্যাপল। নতুন ম্যাকবুক প্রোতে থাকবে ইউএসবি টাইপ-সি ও থান্ডারবোল্ট ৩ পোর্ট। তবে বাদ পড়বে ম্যাগসেফ কানেকটর, ইউএসবি ও থান্ডারবোল্ট ২ পোর্ট। এ ছাড়া ম্যাকবুক প্রোতে কি-বোর্ডের ফাংশন কি-এর পরিবর্তে ওএলইডি প্যানেল যুক্ত হচ্ছে। এর সঙ্গে যুক্ত থাকবে টাচ আইডি। এতে ল্যাপটপটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষিত রাখা যাবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাউ