মাইক্রোসফটের নতুন দুটি স্মার্টফোন
দেশের বাজারে ছাড়া হলো মাইক্রোসফটের লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্সএল মডেলের দুটি স্মার্টফোন। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত নতুন স্মার্টফোন দুটির বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে মাইক্রোসফটের এমার্জিং এশিয়া মোবাইল ডিভাইসেস সেলসের মহাব্যবস্থাপক সন্দ্বীপ গুপ্ত বলেন, ‘যে ক্রেতারা সবচেয়ে কার্যকর স্মার্টফোন পেতে চান তাঁদের চাহিদার কথা বিবেচনায় নিয়েই আমরা নতুন এ দুটি স্মার্টফোন তৈরি করেছি।’স্মার্টফোন দুটিতে যুক্ত করা হয়েছে নতুন বেশ কয়েকটি সুবিধা। এগুলোতে রয়েছে এইচডি পর্দা, ২০ মেগাপিক্সেলের পিওরভিউ ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি। এই স্মার্টফোনে আছে কন্টিনিয়াম-সুবিধা। ফলে উইন্ডোজ ১০ চালিত কম্পিউটারের মতোও এই স্মার্টফোন ব্যবহার করা যাবে। পাশাপাশি উইন্ডোজ ১০-এর অ্যাপ এবং মাইক্রোসফট অফিস ব্যবহার করা যাবে এগুলোতে। রয়েছে ভার্চুয়াল ব্যক্তিগত সহকারী কর্টানাও। কোয়ালকম স্প্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে এই দুটি ফোনে। লুমিয়া ৯৫০-এর দাম ৫৬ হাজার এবং লুমিয়া ৯৫০ এক্সএলের দাম ৬৪ হাজার টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন